ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাসায় বিস্ফোরণে মা-মেয়েসহ তিনজন দগ্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফেনী শহরের ১৬নং ওয়ার্ডের সফিক ভবনে রহস্যময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ হলে ভবনের দরজা-জানালা বারান্দার গ্রিল মুহূর্তেও মধ্যে লণ্ডভণ্ড হয়ে যায়।

এ ঘটনায় দগ্ধ মা-মেয়েসহ তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বিস্ফোরণের কারণ জানা যায়নি। এরই মধ্যে রহস্য উদঘাটনে কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ফেনী শহরের শহিদ শহিদুল্লাহ কায়সার সড়কে সরু গলির ভেতরে হ ম্যানসন নামের একটি ছয়তলা ভবনের ৫ তলায় ভাড়া থাকতেন মা-মেয়েসহ তিনজন। হঠাৎ করে সেখানে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণে প্রতিটি রুমের দরজা ভেঙে চৌচির হয়ে গেছে। এই ঘটনায় মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। মা-মেয়ের শরীরে ৬০ শতাংশের বেশি পুড়ে গেছে বলে জানিয়েছে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিতসক। কী কারণে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা জানা না গেলেও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে জেলা পুলিশ।

ফেনীর ফায়ার সার্ভিস ও ফেনীর পুলিশ সুপার সজেমিনে গিয়ে বিস্ফোরণের কারণ খুঁজে পায়নি। ফেনীর পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী জানিয়েছেন, পিবিআই ও সিআইডির একটি দল আসছে। তারা সঠিক কারণ জানাবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102