ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইন্ডিয়া লিজেন্ডসের কাছে ১০ উইকেটের হার বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টি টোয়েন্টিতে ইন্ডিয়া লিজেন্ডসের কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস।

ভারতের রায়পুরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নাজিম উদ্দিন ও জাভেদ ওমরের ওপেনিং জুটিতে আসে ৫৯ রান। ১২ রান করে আউট হন জাভেদ। ১ রানের জন্য হাফ সেঞ্চুরী মিস করেন নাজিম উদ্দিন বোল্ড হন যুবরাজ সিংয়ের বলে। এরপর রাজিন সালেহ এর ১২ রান বাদে কেউই পৌছাতে পারেননি দুই অংকের কোঠায়। শেষ পর্যন্ত ইনিংসের ২বল বাকী থাকতে ১০৯ রানে অল আউট হয় বাংলাদেশ লিজেন্ডস।

১১০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শচীন টেণ্ডুলকার ও বিরেন্দর শেবাগের ওপেনিং জুটিতে ১০ ওভার ১ বলে ১১৪ রান তোলে ইন্ডিয়া লিজেন্ডস। শেবাগ ৩৫ বলে ৮০ আর শচীন অপরাজিত থাকেন ৩৩ রান নিয়ে।

আগামী রবিবার ইংল্যান্ড লিজেন্ডসের বিপক্ষে খেলবেন মোহাম্মদ রফিকরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102