ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খেলতে গিয়ে নিখোঁজ, পুকুরে মিলল ভাই-বোনের মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

নরসিংদীর বেলাবোতে পুকুরের পানিতে ডুবে শামিউল ইসলাম ফুয়াদ (৪) ও লিজা আক্তার (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৫ মার্চ) উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের টান পাঁড়া গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশু দুজন সম্পর্কে চাচাত ভাই-বোন। নিহত শামিউল ইসলাম ফুয়াদ বীর বাঘবের গ্রামের শাহাদত হোসেনের ছেলে ও লিজা আক্তার একই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে শিশু ফুয়াদ ও লিজা খেলতে বের হয়। পরে দীর্ঘ সময় ধরে না পেয়ে পরিবারের লোকজন শিশু দুটিকে খুঁজতে বের হয়। এসময় একই গ্রামের সিরাজ মিয়ার পুকুর পাড়ে শিশু লিজার জুতা দেখতে পেয়ে পুকুরে তল্লাশি চালানোর সময় প্রথমে শিশু লিজা ও পরে ফুয়াদকে পানিতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। এসময় তাদেরকে উদ্ধার করে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

বাজনাব ইউপি চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশু দুটি পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরে পরিবারের কোনও অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102