ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দৌলতদিয়ায় ৭ কিলোমিটার যানজট, ভোগান্তিতে মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটে প্রতিদিনই যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে মহাসড়কের ৬ থেকে ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানজট দেখা গেছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে যাতায়াতকারী যাত্রী ও চালকেরা।

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে আগে ১৮টি ফেরিতে যানবাহন পারাপার হতো। সেখানে বর্তমানে ১১ থেকে ১২টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরির যান্ত্রিক ত্রুটি ও নতুন রুটে ফেরি স্থানান্তরের কারণে এ সংকট দেখা দিয়েছে।

শনিবার (৬ মার্চ) সকাল থেকে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট ও গোয়ালন্দমোড় এলাকার মহাসড়কের প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে কয়েকশ’ পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস আটকে থাকতে দেখা গেছে। এতে চালক ও যাত্রীরা পরেছেন চরম ভোগান্তি ও দুর্ভোগে।

যাত্রী ও চালকেরা জানান, গত ১ সপ্তাহ ধরে ফেরি সংকটে পণ্যবাহী ট্রাকগুলো মহাসড়কে যানজটে আটকে থেকে নানা ধরনের সমস্যা ও ভোগান্তিতে পরেছেন সেই সাথে লোকসান গুণছেন। তাদের মালামাল পৌঁছানো, খাওয়া-দাওয়া, রাত যাপন, বাথরুমসহ বিভিন্ন সমস্যায় দুর্ভোগের মাত্রা ছাড়িয়ে গেছে। এ দুর্ভোগ থেকে পরিত্রাণ পেতে ফেরির সংখ্যা বাড়ানো ও যানজট কমাতে কর্তৃপক্ষকে অনুরোধ জানান তারা।

সহকারী ঘাট ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ৩ থেকে ৪টি ফেরির যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় মেরামত করা হচ্ছে। অন্যদিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল শুরু হওয়ায় সেখানে দুটি ফেরি স্থানান্তর করা হয়েছে। যে কারণে দৌলতদিয়ায় ফেরি সংকট রয়েছে। এর ফলে যানজট দেখা দিয়েছে। তবে ফেরি মেরামত হয়ে আসলে যানজট আর থাকবেনা বলে জানান এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102