ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিউজিল্যান্ডে দফায় দফায় ভূমিকম্প, আবারও সুনামির সতর্কতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

নিউজিল্যান্ডে দফায় দফায় আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প। দেশটির উপকূলে স্থানীয় সময় শুক্রবার সকালে ৮ দশমিক ১ মাত্রার শক্তিশালী আরও একটি ভূমিকম্প আঘাত হানে। তৃতীয় ভূমিকম্পের পর আবারও জারি করা হয়েছে সুনামি সতর্কতা। উপকূলীয় লোকজনকে উচু ও নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

ডয়েচে ভেলে জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার আগে উত্তর-পূর্বের কেরমাডেক আইল্যান্ডে শক্তিশালী এই ভূমিকম্প আঘাত হানে।

এদিকে বিবিসি জানিয়েছে, শুক্রবার নিউজিল্যান্ডে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানে সকাল ৮টা ৩০ মিনিটে।

ভূমিকম্পের পর দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করে দেশটির পূর্ব উপকূলে ‘অকল্পনীয় জলোচ্ছ্বাসের’ ব্যাপারে সতর্ক করে দিয়েছে বাসিন্দাদের।

বিভিন্ন প্রতিবেদনের বরাতে বিবিসি জানিয়েছে, তৃতীয় দফায় সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানার পর নিউজিল্যান্ডের বেশ কিছু শহরের মানুষের মধ্যে উঁচু স্থানে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। দিগ্বিদিক হয়ে মানুষজন ছোটাছুটি করছেন।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে প্রথম ৭ দশমিক ২ মাত্রার এবং ভোর ৬টা ৪১ মিনিট দ্বিতীয়বার ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল দেশটি। কর্তৃপক্ষ সমুদ্রতীরবর্তী কিছু এলাকার লোকজনকে দ্রুত উঁচু স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে।

প্রথম ভূমিকম্পটি আঘাত হানার পর বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু শুক্রবার সকালে আগের দুটির চেয়ে শক্তিশালী তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানার পর কর্তৃপক্ষ আবারও সুনামি সতর্কতা জারি করতে বাধ্য হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102