ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গোসলের দৃশ্য ধারণ, ভয় দেখিয়ে ভাবিকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

গোপনে গোসলের নগ্ন দৃশ্য ধারণ করে তা ছড়ানোর ভয় দেখিয়ে দেবরের বিরুদ্ধে ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ ও দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সমীরণ মণ্ডল নামে এক দেবরকে গ্রেফতার করেছে পুলিশ। খুলনার পাইকগাছা থানার লতা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তাকে। এ তথ্য নিশ্চিত করেছেন পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজাজ শফী।

তিনি জানান, এর আগে বুধবার (০৩ মার্চ) রাতে বাদী হয়ে থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। এরপর তাকে গ্রেফতার করে পুলিশ।

মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী কর্মসূত্রে ডুমুরিয়ায় একটি মুরগির ফার্মে কাজ করত। মাঝে মধ্যে সে বিশেষ প্রয়োজনে বাড়িতে আসতো। তার অনুপস্থিতির সুযোগে তার গোত্রীয় সম্পর্কিত ভাই সমীরণ মণ্ডল গৃহবধূর সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন। এক পর্যায়ে সে ২০২০ সালের ৪ মে তার গোসলের নগ্ন দৃশ্য ভিডিও করে। ধারণ করা ভিডিও’র ভয় দেখিয়ে এবং মুছে ফেলার প্রতিশ্রুতি দিয়ে গৃহবধূকে সে একাধিকবার ধর্ষণ করে।

গত ১৫ জানুয়ারি তার হাত থেকে মুক্তি দিতে সমীরণকে অনুরোধ করলে তার কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। বিষয়টি জানাজানি হলে স্বামী, শ্বশুর তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে নিবাস মণ্ডলের ছেলে সমীরণকে আসামি করে পাইকগাছা থানায় পর্নগ্রাফি নিয়ন্ত্রণ ও নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ওসি এজাজ শফী জানিয়েছেন, এ মামলার আসামি প্রতারক সমীরণকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102