ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অফিসে তালা মেরে কুয়াকাটায় ঘুরে বেড়াচ্ছেন নির্বাচন কর্মকর্তা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

অফিসে তালা মেরে কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে কুয়াকাটায় ঘুরে বেড়াচ্ছেন ঝালকাঠির রাজাপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু ইউসুফ। এতে ভোগান্তিতে পড়েছে সেবা নিতে আসা হাজারো মানুষ।

সরেজমিনে উপজেলা পরিষদের সার্ভার স্টেশন অফিস ভবনের সামনে দেখা গেছে দূর-দূরান্ত থেকে আসা সেবা প্রত্যাশীদের ভিড়। নির্বাচন অফিসে তালা দেখে হতাশ হয়ে পড়েছেন তারা।

সেবা নিতে আসা মোসলেম উদ্দিন ও মাস্টার হাবিবুর রহমান জানান, তারা দুই-তিনদিন ধরে নির্বাচন অফিসে ঘোরাঘুরি করছেন। অনেক দূর থেকে গিয়ে বুধবার সেবা না পেয়ে বাড়ি ফিরে যান। বৃহস্পতিবার আবারো সেখানে গিয়ে অফিসে তালা দেখতে পান। পরে জানতে পারেন নির্বাচন কর্মকর্তাসহ সবাই অফিসে তালা মেরে কুয়াকাটাওয়াই বেড়াতে গেছেন।

রাজাপুরের ইউএনও মো. মোক্তার হোসেন বলেন, সব কর্মকর্তা-কর্মচারী বরিশালে মিটিংয়ে আছেন। কিন্তু কেউ না কেউ তো অফিসে থাকবে, কর্মদিবসে অফিস বন্ধ রাখার কোনো নিয়ম নেই।

ঝালকাঠি জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সি বলেন, রাজাপুরের নির্বাচন কর্মকর্তাসহ আমরা সবাই একসঙ্গে বরিশালে ট্রেনিংয়ে আছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102