ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩১ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হলেন এমপি, ১৯ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। সংঘর্ষের প্রায় ৩১ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হয়েছেন সমিতির সদস্য ও সংরক্ষিত আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুঁই। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন তিনি।

এর আগে, কমিটির মেয়াদ বৃদ্ধিসহ ৯টি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা শুরু হয়। এ সময় সমিতির সাবেক কমিটির নেতারা সভার স্থানে গিয়ে আপত্তি জানিয়ে সভা বন্ধ করতে বলেন। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

শনিবার সকালে দিনাজপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. পারভেজ সোহেল রানা জানান, অসুস্থ বোধ ও ব্যাথা অনুভব করায় এমপি জুঁই হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার রাতে এমপি জুঁইকে দেখতে হাসপাতালে যান জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম। ওই সময় তিনি জানান, বৃহস্পতিবার সংঘর্ষে মাথায় আঘাতপ্রাপ্ত হন এমপি জুঁই। সে সময় বিষয়টি টের না পেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে থাকেন তিনি। এছাড়া ঘন ঘন বমিও করেছেন।

কোতোয়ালী থানার ওসি মোজাফফর হোসেন জানান, সংঘর্ষের ঘটনায় শুক্রবার সন্ধ্যায় মামলা করেছেন আইনজীবী সারওয়ার আহমেদ বাবু। মামলায় আসামি করা হয়েছে- সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, অ্যাডভোকেট শামসুর রহমান পারভেজ, অ্যাডভোকেট হযরত আলী বেলাল, অ্যাডভোকেট খয়রাত আলী, অ্যাডভোকেট মাহফুজুর রহমান বিপুল, অ্যাডভোকেট মাহফুজ আলী, সিনিয়র অ্যাডভোকেট কবির বিন গোলাম চার্লি, অ্যাডভোকেট অনিমেষ চন্দ্র রায়, অ্যাডভোকেট সিফাত রহমান লিমন, অ্যাডভোকেট আলাল, অ্যাডভোকেট হেলাল ফারুকসহ ১৯ জনকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102