ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দীর্ঘ দিনেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

নওগাঁর রাণীনগর-আবাদপুকুর-কালীগঞ্জ ২২ কিলোমিটার সড়কের কাজ দীর্ঘ দিনেও শেষ হয়নি। ফলে খানা খন্দে ভরে গেছে রাস্তাটি। কেবলমাত্র কার্পেটিং তুলে কোনো রকমে রোলার দিয়ে ফেলে রাখায় খানা খন্দে ও ধুলা-বালিতে দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। এছাড়া ঝুঁকিপূর্ণ এই সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। দ্রুত এই সড়কের কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

২২ কিলোমিটার সড়কের কাজ দীর্ঘদিনেও শেষ না হওয়ায় চরম ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এমপি আনোয়ার হোসেন হেলাল। তিনি বলেন, জনস্বার্থে দ্রুত সড়কটির কাজ শেষ করতে সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।

চার বছর আগে এলজিইডি থেকে সড়ক ও জনপদ বিভাগে হস্তান্তর করা হয় সড়কটি। রাণীনগর সদর থেকে আবাদপুকুর-কালীগঞ্জের মধ্য দিয়ে নাটোরের সিংড়ার ঢাকা-রাজশাহী মহাসড়কে মিলিত হয়েছে সড়কটি।

রাস্তাটি প্রশস্ত এবং পাকাকরণের জন্য ২০১৮ সালে টেন্ডার দেয়া হয়। দীর্ঘ ২২ কিলোমিটার রাস্তা এবং ২৬টি কালভার্ট ও চারটি সেতু নির্মাণে ব্যয় ধরা হয় ১০৫ কোটি টাকা। রাস্তা, কালভার্ট ও সেতু নির্মাণে সময় দেয়া হয় ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত। কিন্তু ওই সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় সংশ্লিষ্ঠ ঠিকাদাররা একের পর এক অতিরিক্ত সময় চেয়ে আবেদন করতে থাকেন।

স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত রাস্তার কেবলমাত্র কার্পেটিং তুলে কোনো রকমে রোলার দিয়ে ফেলে রাখা হয়েছে। দীর্ঘদিন এমন অবস্থায় পরে থাকায় রাস্তা জুড়ে ছোট বড় খানা খন্দের সৃষ্টি হয়েছে। ফলে খানা খন্দে ও ধুলা-বালিতে নিত্য দুর্ভোগে পড়েছেন লাখ লাখ মানুষ। ঝুঁকি নিয়েই চলাচল করছে যানবাহন।

এছাড়া দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ পর্যন্ত কালভার্ট এবং সেতু নির্মাণ কাজ শেষ করতে পারেনি সংশ্লিষ্ঠ ঠিকাদার। অধিকাংশ সেতু-কালভার্ট ভেঙে কাজ না করেই ফেলে রাখা হয়েছে। ফলে পার্শ্বে রাস্তা নষ্ট হয়ে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। রাস্তার কাজ বন্ধ থাকায় হতাশায় পড়েছেন এলাকাবাসী। রাস্তার এমন বেহাল দশার অজুহাতে পরিবহন মালিকরা দফায় দফায় বৃদ্ধি করছেন ভাড়া। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পথচারী, যাত্রীসহ উপজেলার লাখ লাখ মানুষ।

পথচারী মকলেছুর রহমান, নাহিদ হোসেন, বকুল, হাসান, এমরানসহ কয়েকজন চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন ধরে এই ভোগান্তি পোহাচ্ছি। ভারি মালামাল পরিবহন, জরুরি রোগী নিয়ে রাস্তায় চলাচল করা অত্যন্ত কষ্ট সাধ্য হয়ে পড়েছে। এছাড়া রাস্তার কেবলমাত্র কার্পেটিং তুলে কোনো রকমে রোলার দিয়ে ফেলে রাখায় রাস্তায় খানা খন্দে ও ধুলা-বালিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে। সড়কের কাজ কবে নাগাদ শেষ হবে একমাত্র সৃষ্টিকর্তাই ভাল জানেন।

যানবাহন চালক খালেদ, একরামুল, হাবিব, রুবেল, জাফের বলেন, যাত্রীরা রাস্তার ধুলা-বালি ও খানা খন্দের দুর্ভোগের কারণে এ সড়ক দিয়ে চলাচল করতে চায় না। রাণীনগর থেকে আবাদপুকুর পর্যন্ত যেতে সময় লাগতো ১০ মিনিট এখন সড়কের এমন দশার কারণে যেতে সময় লাগে ৩০ মিনিট।

রাণীনগর থেকে কালীগঞ্জ যেতে প্রায় এক ঘণ্টারও বেশি সময় লাগে। এই সড়কটিকে ঘিরে চরম দুর্ভোগে পড়েছি। ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ চালু করেন, আবার কাজ বন্ধ রেখে চলে যান। যেন দেখার কেউ নেই। উপজেলার লাখ লাখ মানুষের দুর্ভোগ লাঘব করতে দ্রুত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ঠদের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

নওগাঁ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সাজেদুর রহমান বলেন, নিদিষ্ট সময়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শেষ করতে পারেনি। দ্রুত এই সড়কের কাজ শেষ করার জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানকে বারবার তাগিত দেয়া হয়েছে। যদি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ শুরু না করে তাহলে তাদের চুক্তিনামা বাতিল করাসহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102