ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে এমপি জুঁইকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

দিনাজপুরে আইনজীবীদের দুই পক্ষের সংর্ঘষে আহত এমপি জাকিয়া তাবাসসুম জুঁইকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হচ্ছে। শনিবার দুপুরে দিনাজপুর সদর হাসপাতাল থেকে তাকে ঢাকায় পাঠানো হয়।

এ সময় এমপি জুঁই বলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি নুরুজ্জামান জাহানী ও সাবেক সাধারণ সম্পাদক তহিদুল ইসলামের কয়েকজন সমর্থক বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে পরিকল্পিতভাবে আমাদের ওপর হামলা করিয়েছেন। তারা বর্তমান সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলামকে তাদের কক্ষে ঢুকে হত্যার চেষ্টা চালায়। আমি তাদের বাঁচাতে ছুটে গেলে সন্ত্রাসীরা আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

তিনি আরো বলেন, জেলা আইনজীবী সমিতির ফান্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি তহবিল থেকে এক কোটি টাকা, আইনমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ৫০ লাখ টাকা ও স্থানীয় এমপির পক্ষ থেকে ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। সেই টাকার মধ্যে সাবেক কমিটির নেতারা প্রায় ৬০ লাখ টাকা লোপাট করেছেন। সেই টাকার হিসাব যাওয়ায় তারা এ ঘটনা ঘটিয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবি সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, পিপি রবিউল ইসলাম রবি, স্পেশাল পিপি শামসুর রহমান পারভেজ প্রমুখ।

উল্লেখ্য, কমিটির মেয়াদ বৃদ্ধি ও দুর্নীতি প্রতিরোধসহ ৯টি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা শুরু হয়। ওই সময় সমিতির সাবেক কমিটির নেতারা সভাস্থলে গিয়ে আপত্তি জানিয়ে সভা বন্ধ করতে বলেন। বাকবিতণ্ডার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102