ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইপিএলের সূচি আর ভেন্যু চূড়ান্ত!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

করোনাকে ভয় আর নয়। গতবার করোনার কারণে ভারতের বদলে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয়া হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। তবে এত বড় একটা টুর্নামেন্ট দেশের বাইরে করলে খরচ আরও বেড়ে যায়।

এবার তাই শুরু থেকেই দেশের মাটিতে এই টুর্নামেন্টটি আয়োজন করার ব্যাপারে বদ্ধপরিকর ছিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সেইমতোই সব পরিকল্পনা সাজানো হয়েছে।

করোনা শঙ্কাকে পাশ কাটিয়ে ভারতেই আইপিএলের চতুর্দশ আসরটি মাঠে গড়াবে বলে নিশ্চিত করা হয়েছে বিসিসিআইয়ের পক্ষ থেকে। এবার জানা গেল, টুর্নামেন্ট শুরু-শেষের তারিখ ও ভেন্যুর ব্যাপারেও। বিসিসিআইয়ের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, আগামী ৯ এপ্রিল শুরু হবে আইপিএলের এবারের আসর।

টুর্নামেন্টর ফাইনাল হবে ৩০ মে। ভারতে মোট ৬টি ভেন্যুতে আইপিএলের ম্যাচগুলো হলো। সেই ছয় ভেন্যু হলো-কলকাতা, মুম্বাই, নয়াদিল্লি, ব্যাঙ্গালুরু, চেন্নাই এবং আহমেদাবাদ।

জৈব সুরক্ষা বলয়ে ৫২ দিন ধরে মোট ৬০টি ম্যাচ হবে। জৈব সুরক্ষা বলয়ের ঝামেলার কারণে প্রথমে দুই-তিনটি ভেন্যুর কথা ভাবা হলেও পরে ঠিক হয়েছে ছয় ভেন্যুতে খেলা চলবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102