কাল থেকে শিথিল হচ্ছে সৌদি আরবে চলা করোনার বিধিনিষেধ। খুলবে রেস্তোরাঁ, জিম, সিনেমা হল ও স্পোর্টস সেন্টার। সেই সঙ্গে অনুমতি দেয়া হবে ঘরোয়া অনুষ্ঠানের।
এর আগে ৪ঠা ফেব্রুয়ারি থেকে দুফা বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হয়। তবে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এবার নতুন করে বিধি নিষেধ আরোপ করা হবে না। তবে স্বাস্থ্যবিধি মেনেই চলাফেরা করতে হবে।
আর স্বাস্থ্যবিধি না মানলে জরিমানাসহ আইনি ব্যবস্থা নেয়া হবে। ঘরোয়া আয়োজনে অনুমতি দেয়া হলেও হোটেল, রেস্তোরাঁ, কমিউনিটি সেন্টারে বড় ধরনের অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা বহাল থাকবে।
এছাড়াও যেকোন সামাজিক অনুষ্ঠানে ২০ জনের বেশি মানুষ উপস্থিত থাকতে পারবে না।