ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালী জেনারেল হাসপাতালে ফিরেছেন পলাতক রোহিঙ্গা নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে শিশুসহ পালিয়ে যাওয়া রোহিঙ্গা নারী জেসমিন আক্তার (২২) পুনরায় হাসপাতালে ফিরে এসেছেন। নিজের স্বামীর সঙ্গে রাগারাগি করে হাসপাতাল থেকে পালিয়ে যান বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

শনিবার (০৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের বিশেষ শাখার ওসি ফজলে রাব্বী।

তিনি জানান, শুক্রবার রাতে হাসপাতালে থাকা তার স্বামী সাইফুল ইসলামের সঙ্গে ঝগড়া হয় জেসমিনের। এতে ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে বাচ্চাকে নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যান তিনি। পরে নিজের ভুল বুঝতে পেরে বিকেলে পুনরায় হাসপাতালে ফিরে এসেছেন জেসমিন। বর্তমানে তাদের পুলিশি পাহারায় রাখা হয়েছে।

প্রসঙ্গত, হাতিয়ার ভাসানচরের আশ্রয়ন ক্লাস্টার নং-২৭, হাউজ নং-ই,৩ বসবাস করা রোহিঙ্গা নারী জেসমিন দীর্ঘদিন ধরে গলায় টিউমার সমস্যা ভুগছিলেন। তার স্বামী সাইফুল ইসলামের সহযোগিতায় গত ২ মার্চ তাকে ভাসানচর থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে হাসপাতাল থেকে সন্তানসহ পালিয়ে গিয়েছিলেন তিনি। তবে পরে আবার নিজেই হাসপাতালে ফিরে আসেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102