ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই ছাত্রীকে হয়রানির অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই ছাত্রীকে হয়রানি করায় পুলিশ, শিক্ষক ও এক নারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কাজলা গেইটে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে ফেসবুক গ্রুপে ঘটনার বর্ণনা দিয়ে স্ট্যাটাস দেন এক ভুক্তভোগী ছাত্রী।

ভুক্তভোগী ছাত্রী স্ট্যাটাসে উল্লেখ করেন, বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কাজলা গেইট সংলগ্ন মসজিদের সামনে দাঁড়ালে এক ব্যক্তি এসে উচ্চস্বরে চিৎকার শুরু করেন। ভুক্তভোগীর ভাষ্যমতে, তিনি একজন শিক্ষক ছিলেন। তিনি বলেন, ‘এই মেয়ে এখান থেকে যাও, লজ্জাশরম নেই? মসজিদের সামনে দাঁড়িয়েছো কেন?’

এমন সময় সিভিল পোশাক পরা এক পুলিশ সদস্য তাদেরকে গালি দিয়ে বলেন, ‘আপনাদের পোশাকের ঠিক নেই, নির্লজ্জ। আপনাদের ওড়না ঠিক নেই, বেয়াদব মেয়ে মানুষ।’ তখন তারা ওই পুলিশকে প্রশ্ন করেন, ‘আপনি আমার বাবার বয়সী। আপনি কেন আমার ওড়না ও পোশাক নিয়ে কথা বলবেন?’ বাকবিতন্ডার সময় সেখানে এক মহিলা সেখানে উপস্থিত হন। তিনি এসেই বলেন, ‘বেয়াদব মেয়ে এখনো ওড়না দিয়ে শরীর ঢাকোনি?’

স্ট্যাটাসে ছাত্রী আরও উল্লেখ করেন, সেই শিক্ষক তখন নামাজে না গিয়ে তাদের আইডি কার্ড রেখে দেয়ার হুকুম দেন। তারা চলে যেতে চাইলে তাদের ধরে এনে আইডি কার্ড রেখে দিতে বলেন। তখন পুলিশের ওই সদস্য বলেন, ‘আপনাদের স্যার বলেছেন, আইডি কার্ড দেন।’ এরপর মানসম্মানের ভয়ে তারা ক্যাম্পাস থেকে বের হয়ে আসেন।

এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীরা বলেন, গত বৃহস্পতিবার বিকেলে আমাদের সঙ্গে এ ঘটনা ঘটে। পরে বিভাগের কয়েকজন মিলে শুক্রবার (০৫ মার্চ) রাতে কাজলা গেটে যাই। সেখানে কর্মরত এক পুলিশ সদস্য বিষয়টি স্বীকারও করেন। আমরা সেই শিক্ষকের পরিচয় জেনেছি এবং জানতে পারি যে, ওই মহিলা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের স্ত্রী। এ বিষয়ে রোববার (০৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিরোধী সেল ও প্রক্টর দপ্তর বরাবর লিখিত অভিযোগ করবো।

এদিকে, কাজলা গেইটের সিসি টিভি ফুটেজ দেখে ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়ে শনিবার (০৬ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম (আরইউডিএফ)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ছাত্র উপদেষ্টা অধ্যাপক লুৎফর রহমান বলেন, বিষয়টি আমরা জেনেছি। শিক্ষার্থীরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102