ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাল পরিচয়ে ৩০ বছর বসবাসের পর ভারতে বাংলাদেশি গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

ভারতের উত্তরাখণ্ডের রুরকির নিকটবর্তী পিরান কালিয়র থেকে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। অভিযুক্তের নাম সারওয়ার হোসেন। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সারওয়ার বাংলাদেশের বাগেরহাট জেলার শরণখোলা থানার অন্তর্গত উত্তর বাগাল গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্র মতে, ষাটোর্ধ্ব সারওয়ার হোসেন গত ৩০ বছর ধরে ভারতের বিভিন্ন প্রান্তে বসবাস করে আসছিলেন।

প্রায় দুই বছর আগে তিনি রাজস্থানের আজমীর থেকে পিরান কালিয়রে আসেন। আজমীরের আগে তিনি বহু বছর কলকাতা এবং অন্যান্য জায়গায় বাস করেছেন। পিরান কালিয়রে তিনি সাবির কালিয়েরীর সুফি মাজারের পাশে নির্মিত একটি অতিথিশালায় থাকতেন।
পিরান কালিয়র থানার ইনচার্জ জগমোহন রামোলা জানিয়েছেন, “আমরা তার পিরান কালিয়রের ঠিকানায় একটি জাল আধার কার্ড উদ্ধার করেছি। অভিযুক্ত আমাদের জানান এখানকার স্থানীয় মাজারের প্রতি অপরিসীম শ্রদ্ধা থাকার কারণে তিনি এখানে বাস করছিলেন।”

পুলিশ তার ওপর পাসপোর্ট আইনের ৩ ধারা, বিদেশি আইনের ১৪ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ৪২০ (প্রতারণা), ৪৬৭ (জাল নথিপত্র) এবং ৪8৮ ধারায় (প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি) মামলা করেছে। স্থানীয় আদালতে হাজিরা দেয়ার পর সারওয়ারকে কারাগারে প্রেরণ করা হয়।

উল্লেখ্য, গত তিন বছরে পুলিশ পিরান কালিয়র থেকে বাংলাদেশের অন্তত ১০ জন নাগরিককে গ্রেফতার করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102