এখনও অশান্ত মিয়ানমার। সেনাশাসনের বিরুদ্ধে প্রতিদিনই রাস্তায় নামছেন বিক্ষোভকারীরা। গুলি-বোমায় ক্ষত-বিক্ষত হয়েও পিছু হটছেন না তারা।
বিশ্বনেতাদের জোরালো পদক্ষেপ না থাকায় অনমনীয় জান্তা সরকারও। শক্ত হাতে বিক্ষোভ দমনের পথেই হাঁটছে। মিলছে নিপীড়নের নানা খবর।
এমন পরিস্থিতিতে মিয়ানমারকে চাপ দিতে নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহবান জানিয়েছেন জাতিসংঘের বিশেষ দূত। এদিকে সামরিক জান্তাকে অবিলম্বে এই সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।
শুক্রবার জান্তা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয় আরও এক সু চী সমর্থক।