ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সোশ্যাল মিডিয়ার সতর্ক ব্যবহারের পরামর্শ প্রধান বিচারপতির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

সামাজিক যোগাযোগ মাধ্যম আরও সতর্কভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
রবিবার আপিল বিভাগে একটি জামিন শুনানিতে এ কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় মত প্রকাশের মাধ্যমে যাতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন না হয় সে ব্যাপারে চেতন থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু করা বা এমন কোন তথ্য শেয়ার করা কোনোভাবেই উচিত নয়, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমেরিকাতেও স্যাটায়ার করে। কিন্তু আমাদের দেশে তা নগ্নভাবে করা হয়।

মামলার অভিযোগ দেখে প্রধান বিচারপতি বলেন, আমাদের এখানে যেসব ভাষা ব্যবহার করা হয় তা কীভাবে একজন শিক্ষিত লোক লিখে থাকেন? তাহলে শিক্ষার দাম কোথায় রইল। বেশ কয়েকটি মামলায় এ ধরনের ভাষা ব্যবহার করতে দেখেছি।

বঙ্গবন্ধু ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিলেটের গোলাম সারওয়ারকে হাইকোর্টের দেয়া জামিন শুনানিতে এসব কথা বলেন প্রধান বিচারপতি। পরে আসামি সারওয়ারের জামিন বহাল রাখে আপিল বিভাগ। এ সময় আপিল বিভাগ বলেন, সবার আগে দেশের সম্মান। দেশের সম্মান নষ্ট করলে আমরা সেগুলো বিবেচনা করব না। সতর্ক করে দিলাম। আর এ রকম হলে জামিন হবে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102