ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওরা পেশাদার মাদক কারবারি, দাবি পুলিশের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

যে কেউ মনে করবে সবাই একই পরিবারের সদস্য। অসুস্থ কোনো এক আত্মীয়কে সঙ্গে করে গ্রামে ফিরে যাচ্ছেন। অথচ পুলিশের হাতে আটকের পর জানা গেল তারা সবাই মাদক কারবারি।

রোববার (৭ মার্চ) ভোর রাতে চাঁদপুর লঞ্চ টার্মিনালে এমনই একদল মাদক কারবারিকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকাসহ আটক করেছে নৌপুলিশ। এদের মধ্যে তিনজন নারী অন্য দুজন পুরুষ। পুলিশের দাবি, আটককৃতরা সবাই পেশাদার মাদক কারবারি।

চাঁদপুর নৌপুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল হক জানান, চট্টগ্রাম থেকে ইয়াবার চালান নিয়ে চাঁদপুরে হয়ে মুন্সিগঞ্জ যাচ্ছে একদল মাদক কারবারি। এ সংবাদের ভিত্তিতে লঞ্চ টার্মিনালে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ২ হাজার ৬২০ পিস ইয়াবা এবং নগদ এক লাখ টাকা পাওয়া যায়।

ওসি আরো জানান, প্রায় ১৪ হাজার পিস ইয়াবা নিয়ে এসব মাদক কারবারি চট্টগ্রাম থেকে রওনা দেয়। এর মধ্যে পথেই অন্য ইয়াবা বিক্রি করে তারা। পরে শেষ চালানটি ধরা পড়ে।

ওসি জানান, এরা সবাই পেশাদার মাদক কারবারি। এদের মধ্যে করিমুন নেছা (৩৫), মো. মাসুদ (৪০), রিতা আক্তার (২৭) এই তিনজনের বাড়ি চট্টগ্রাম এবং সাইফুল ইসলাম (২৮) ও খুকুমনি (৫৫) দুজনের বাড়ি মুন্সিগঞ্জ জেলায়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এর আগে গত ৩০ জানুয়ারি আরেক অভিযানে এক হাজার ৫০৫ পিস ইয়াবাসহ দুজনকে আটক করে নৌপুলিশ। স্থানীয় একটি সূত্র জানিয়েছে, সড়কপথের চেয়ে নিরাপদ হওয়ায় ঝুঁকিমুক্ত পথ ভেবে চট্টগ্রাম থেকে ট্রেনে চাঁদপুর তারপর নদীপথে দেশের অন্যত্র ইয়াবাসহ মাদকের চালান চলে যাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102