ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাতে ভাবিকে ঘরে একা পেয়ে চাচাতো দেবরের ধর্ষণ চেষ্টা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

ঘরের মধ্যে একা পেয়ে চাচাতো দেবর রতন মোল্লা ধর্ষণের চেষ্টা চালায় বলে অভিযোগ করেছেন এক গৃহবধূ। শনিবার (৬ মার্চ) রাতে মাদারীপুরের রাজৈরের শাখারপাড় এলাকায় ওই ঘটনা ঘটে।

গৃহবধূ বাধা দিলে তার সঙ্গে রতন মোল্লার ধস্তাধস্তি হয়। বিষয়টি বুঝতে পেয়ে তার স্বামী ঘরের মধ্যে ঢুকে রতন মোল্লাকে বাধা দিলে তাদের মধ্যে হাতাহাতি হয়।

ভাবিকে ধর্ষণে বাধা দেওয়ায় ঘর থেকে বেরিয়ে এসে গৃহবধূর স্বামীকে বেধড়ক মারধর করেন রতন ও তার লোকজন। এই ঘটনায় গুরুতর আহত হন ওই গৃহবধূর স্বামী। তাকে উদ্ধার রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নির্যাতিতার মা বলেন, ‘অনেক দিন ধরে ওরা আমার মেয়েকে বিরক্ত করে। কাল সুযোগ পেয়ে এ ঘটনা ঘটিয়েছে।’

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী জানান, ঘটনা শুনে একজন এসআইকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102