ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নাবালককে ‘ধর্ষণ’ করে গর্ভবতী হলেন তরুণী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

এক তরুণীর বিরুদ্ধে ১৪ বছরের এক কিশোরকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ২৩ বছরের ওই তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। যুক্তরাষ্ট্রের আরকানসাসে সম্প্রতি এই ঘটনা ঘটেছে। আরকানসাসের ২৩ বছর বয়সী ওই তরুণীর নাম ব্রিটিনি গ্রে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ১৪ বছরের ওই কিশোরের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত ছিলেন তিনি।

তবে গত বছরের ফেব্রুয়ারিতে ওই কিশোরের সঙ্গে ব্রিটিনির সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসে। এক ব্যক্তি শিশু নিপীড়নের বিশেষ নম্বরে ফোন করে ব্রিটিনির সঙ্গে ওই কিশোরের শারীরিক সম্পর্কে কথা জানিয়েছিলেন। একই বছরের সেপ্টেম্বর মাসে আরেক ব্যক্তি দাবি করেন, তিনি ব্রিটিনিকে ওই কিশোরের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত অবস্থায় দেখেছেন। এ ব্যাপারে পুলিশের কাছে সাক্ষ্যও দেন তিনি।

ওই ব্যক্তি পুলিশকে বলেন, এক বছরের বেশি সময় ধরে ব্রিটিনির সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে ওই কিশোরের। তিনি আরও বলেন, ওই কিশোরের সঙ্গে সম্পর্কের ঘটনায় ব্রিটিনি অন্তঃসত্ত্বাও হয়েছেন।

এরপর ব্রিটিনির মেডিকেল পরীক্ষা করা হয়। সেখানে দেখা যায় যে ব্রিটিনি অন্তঃসত্ত্বা। এরপর ব্রিটিনির বিরুদ্ধে যৌন নিপীড়নের মামলা করে পুলিশ। সেই মামলায় ১লা মার্চ গ্রেপ্তার করা হয়।

পরে অবশ্য ৫ হাজার ডলারের বিনিময়ে জামিন পান ব্রিটিনি। তবে আগামী ২৩ এপ্রিল ফের তাকে আদালতে হাজিরা দিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102