ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

করোনায় জীবন বদলে গেলো লাদেন পুত্রের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

করোনাভাইরাসের এই লকডাউনে ঘরে বসে দারুণ এক উপায় খুঁজে নিয়েছিলেন ওসামা বিন লাদেনের ছেলে ওমর বিন লাদেন। ঘরে অলস সময় না কাটিয়ে পেইন্টিং শিখেছেন তিনি। এখন তিনি চিত্রকর। আঁকিবুঁকিতেই সময় কাটছে তার। চেহারায়ও এসেছে পরিবর্তন। এখন দেখতে অনেকটা লিওনার্দো দ্য ভিঞ্চির মতন।

আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের চতুর্থ ছেলে ওমর। বিয়ে করেছেন যুক্তরাজ্যের চিত্রকর জাইনাকে। বর্তমানে স্ত্রীকে নিয়ে ফ্রান্সে বসবাস করেন।

আঁকিবুঁকির বিদ্যাটা স্ত্রীর কাছ থেকে পেয়েছেন ওমর। যুক্তরাষ্ট্রভিত্তিক ভাইস নিউজের বরাতে আরব নিউজ লিখেছে, তার পেইন্টিংয়ে যুক্তরাষ্ট্রের বিষয়াদি স্পষ্ট। অথচ দেশটি কখনই যাননি তিনি।

আফগানিস্তানে ঘাঁটি গেড়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘জিহাদের’ ডাক দেন ওমরের বাবা ওসামা। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে হামলায় তাকে অভিযুক্ত করা হয়। ২০১১ সালে যুক্তরাষ্ট্রের কমান্ডো অভিযানে পাকিস্তানের অ্যাবোটাবাদে নিহত হন ওসামা।

এক সাক্ষাৎকারে ওমর বলেছিলেন, তার বাবার কারণে শৈশবে জেদ্দায় নিজেদের বাড়ি ছেড়ে সুদান, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানসহ একাধিক জায়গায় নানান মানসিক ধকলের মধ্য দিয়ে যেতে হয়েছে।

ওমর পরে তার বাবা ওসামাকে ছেড়ে আফগানিস্তান থেকে চলে আসেন। নিজের সেই সময়কার অভিজ্ঞতা একাধিকার তুলে ধরেছেন বিভিন্ন সাক্ষাৎকারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102