ads
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইসরায়েল ভুল করলে তেল আবিব এবং হাইফা গুঁড়িয়ে দেবে ইরান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেছিলেন, ইরানের পরমাণু স্থাপনায় সম্ভাব্য সামরিক হামলার জন্য তেল আবিব তার পরিকল্পনা হালনাগাদ করছে।

ইসরায়েলের এমন কথার কড়া জবাব দিয়েছে ইরান।

দখলদার ইসরায়েলের শাসক গোষ্ঠী কোনো সামান্যতম ভুল করলে তেল আবিব এবং হাইফ শহর গুঁড়িয়ে দেয়া হবে। বলেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

রোববার (৭ মার্চ) তিনি ইসরায়েলকে উদ্দেশ্য করে বলেন, অনেক সময় দেখা যায় তারা এমন কিছু বলে যা করা তাদের জন্য কঠিন। এসব হুমকি ধামকির মাধ্যমে তারা নিজেদের হতাশাগ্রস্ত বলে প্রমাণ করছে।

এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনি বহু আগেই বছর ইহুদিবাদীদের কঠিন জবাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন ইসলায়েল আমাদের প্রধান শত্রু নয় এমনকি ইরানের সঙ্গে শত্রুতা বজায় রাখার নূন্যতম যোগ্যতাও তাদের নেই। ইহুদিবাদী শাষক গোষ্ঠী ভালো করেই জানে এবং তারা যদি না জেনে থাকে তাহলে তাদের অবশ্য জেনে রাখা উচিত যে তারা সামান্যতম ভুল করলে তেল আবিব এবং হাইফা শহর মাটির সঙ্গে গুঁড়িয়ে দেয়া হবে।

জেনারেল হাতামি বলেন, তার দেশের সেনাবাহিনীর সর্বাধিনায়কের আদেশ অত্যন্ত সতর্কতার সঙ্গে কার্যকর করা হয়েছে এবং এটি একটি নীলকশায় রূপান্তরিত হয়েছে। সর্বোচ্চ নেতার সামান্য ইঙ্গিতেই তা বাস্তবায়ন করা হবে। তাইতো আমি তাদের উপদেশ দেবে যে তারা যেন কখনোই এমন ভুল না করে এমনকি মৌখিকভাবেও না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102