ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্ত্রীকে সাত টুকরা করে রাস্তায় ফেললেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

গাজীপুর সদরের মনিপুর এলাকার রাস্তা থেকে রেহানা আক্তার নামে এক গৃহবধূর সাত টুকরা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী জুয়েল আহমেদকে আটক করা হয়েছে।

রোববার বিকেলে সদর উপজেলার মনিপুরের আরাবি ফ্যাশন সংলগ্ন রাস্তার তিন স্থান থেকে সাত টুকরা লাশ উদ্ধার করা হয়।
নিহত রেহানা আক্তার সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার পলাশ ইউনিয়নের কচিরগাতি গ্রামের আব্দুল মালেকের মেয়ে। আটক জুয়েল একই গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

জয়দেবপুর থানার এসআই মো. রাকিবুল ইসলাম জানান, রেহানা ও জুয়েল ছিলেন বেয়াই-বেয়াইন। প্রেমে জড়িয়ে দুই বছর আগে পালিয়ে বিয়ে করে গাজীপুরের মনিপুর এলাকায় জাকির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।

রেহানা ভাড়া বাড়ির পাশেই আরাবি ফ্যাশনে চাকরি করতেন। জুয়েল চাকরি হারিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। বৃহস্পতিবার সাংসারিক কলহের একপর্যায়ে টয়লেটের দরজা আটকে আত্মহত্যা করেন রেহানা। ফেঁসে যাওয়ার ভয়ে লাশ গুমের উদ্দেশ্যে রেহানার লাশ সাত টুকরা করে কাপড় মুড়িয়ে বস্তায় ভরে হোতাপাড়া মনিপুর এলাকার রাস্তায় ফেলে দেন স্বামী।

জয়দেবপুর থানার পরিদর্শক নাজমুল হুদা জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে গৃহবধূর স্বামীকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে বাড়ির আশপাশের রাস্তায় তল্লাশি চালিয়ে সাত টুকরা লাশ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102