ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সেলফি তোলার পর গর্ভবতী স্ত্রীকে পাহাড় চূড়া থেকে ফেলে দিলেন স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৫৬ বার পঠিত

সাত মাসের গর্ভবতী স্ত্রীকে নিয়ে পাহাড়ি এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছিলেন স্বামী। ক্যামেরা বন্দি করেছিলেন দু’জনের বেশ কিছু রোমান্টিক সেলফিও। কিন্তু এর পরই ভয়াবহ ঘটনা ঘটান পাষণ্ড স্বামী। গর্ভবতী স্ত্রীকে এক হাজার ফুটেরও বেশি উচ্চতা থেকে ফেলে দেন নিচে। ফলে মৃত্যু হয় গর্ভবতী সেই নারী ও তার অনাগত সন্তান উভয়ের।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ২০১৮ সালের জুনে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মুগলায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। তবে এ ঘটনার তদন্তে গত বছরের নভেম্বরে গ্রেফতার হয়েছেন অভিযুক্ত স্বামী ৪০ বছর বয়সী হাকান আয়সেল।

আলোচিত এ মামলার প্রসিকিউটররা জানিয়েছেন যে, ৩২ বছর বয়সী সেমরা আয়সেলের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিলো না। পুরো ব্যাপারটিই ছিলো পূর্বপরিকল্পিত।

তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মূলত স্ত্রীর নামে থাকা জীবন বীমার ৪ লাখ তুর্কি লিরা (প্রায় ৪৫ লাখ টাকা) পাবার জন্যই তার স্বামী এ ঘটনা ঘটিয়েছে।

স্ত্রীর মৃত্যুর পর অভিযুক্ত স্বামী হাকান আয়সেল বীমা প্রতিষ্ঠানের কাছে পরিকল্পনা অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেছিলেন। তবে মৃত্যুর ঘটনাটি তদন্তাধীন থাকায় তার আবেদন সেসময়ে বাতিল করা হয়।

এদিকে নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করেছেন হাকান আয়সেল। তিনি দাবি করেছেন, পুরো ব্যাপারটিই দুর্ঘটনা ছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102