ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকারি কর্মকর্তারা কথা না শুনলে বাঁশ দিয়ে পেটান: বিজেপি মন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

সরকারি কর্মকর্তারা কথা না শুনলে তাদের বাঁশ দিয়ে পেটানোর জন্য জনগণকে আহ্বান করেছেন ভারতের কেন্দ্রীয় পশুপালন ও মৎস্যমন্ত্রী গিরিরাজ সিং।

শনিবার (৬ মার্চ) ভারতের বিহারের বেগুসরায় এলাকায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি।

ভরা মঞ্চে দাঁড়িয়ে তিনি যখন এমন কথা বলছিলেন তখন তার সামনেই বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সে সময় অনুষ্ঠানে উপস্থিত এক ব্যক্তি গিরিরাজের কাছে অভিযোগ করেন যে স্থানীয় এক উচ্চপদস্থ কর্মকর্তা উল্টাপাল্টা কর্মকাণ্ড চালান এবং জনগণের কথা কানে তোলেন না।

এ কথা শোনার পর মঞ্চে গিয়ে মন্ত্রী গিরিরাজ বলেন, যদি কোনো কর্মকর্তা কথা না শোনে তবে দুই হাতে বাঁশ নিয়ে তাকে পিটুনি দিয়ে দেবেন। এ ধরনের ছোট ছোট বিষয় আমাকে জানানোর দরকার নেই-এটা আপনাদের অধিকার। যদি আপনাদের অধিকার কেউ ছিনিয়ে নেয় সেক্ষেত্রে গিরিরাজ সিং সব সময় আপনাদের পাশে থাকবে।

তিনি আরও বলেন, ‘সকল সরকারি কর্মচারী এবং সাংসদ-সব আপনাদের অধীন। আপনারা আমাকে সাংসদ বানিয়েছেন। আপনারা মনোবল মজবুত রাখুন। আমি কোনো সরকারি কর্মকর্তাকে অবৈধ কোনো কাজ করতে বলি না এবং একই সঙ্গে কোনো কর্মকর্তার অন্যায় কর্মকাণ্ডও বরদাশত করি না বলি না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102