ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘রমজানে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে উদ্যোগ নেয়া হয়েছে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। টিসিবির মাধ্যমে গত বছরের তুলনায় দ্বিগুণ পণ্য আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি।
সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের বাণিজ্য সচিব অনুপ অধিকারী এবং হাইকমিশনার দোরাইসামির সাথে বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

তিনি আরও বলেন,’রমজান মাসে কিছু জিনিস আমাদের আনতে হবে। যেমন, ছোলা, খেজুর, ডাল। এ জিনিসগুলো টিসিবির মাধ্যমে অন্যান্য বছরের তুলনায় দ্বিগুন আনার চেষ্টা করছি। রমজানের সময় আমাদের মার্কেটে যেন কোন সমস্যা না হয়, এ জন্য প্রস্তুতি রয়েছে।’

আগামীকাল সোমবার দু’দেশের সচিব পর্যায়ে আবারও বৈঠক দু’দেশের স্থলবন্দরে অবকাঠামোসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলেও জানান তিনি।

দাম বাড়ার আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা না করার আহবান জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এতে ব্যবসায়ীরা দাম বাড়ানোর সুযোগ পায়। ঘাটতি মোকাবেলায় শুষ্ক মৌসুমে পেঁয়াজ উৎপাদনে ভারত সহায়তা দেবে বলে জানান তিনি।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দুদেশের বাণিজ্যে সম্পর্ক বাড়ানোর পাশাপাশি ভারত বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102