ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৩৫০০ শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ উপহার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ঐতিহাসিক ৭ মার্চ দিবসে সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে উপহার দেয়া হয়েছে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই। মুজিববর্ষ উপলক্ষে নাটোর জেলার দুটি উপজেলার ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসব শিক্ষার্থীর মধ্যে বইটি বিতরণ করা হয়।

রোববার (৭ মার্চ) নাটোর শংকর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে এসব বই বিতরণ করা হয়। এসময় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হ্যান্ড স্যানিটাইজারও উপহার দেয়া হয়।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মুজিব শতবর্ষ উদযাপন কমিটি আয়োজিত ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন ও মুজিব শতবর্ষ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম ও প্রধান আলোচক হিসেবে পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন বক্তব্য দেন। পরে তাঁরা সদর ও নলডাঙ্গা উপজেলার ১৮৮টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে তিন হাজার শিক্ষার্থীকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই উপহার দেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম রাব্বী, জেলা পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান খান ও সরকারি কৌঁসুলি সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102