ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এখন পর্যন্ত টিকা নিলেন প্রায় ৩৮ লাখ, ৮৪৮ জনের পার্শ্বপ্রতিক্রিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৯ বার পঠিত

সারা দেশে গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন ১ লাখ ৭ হাজার ২০০ জন। তাদের মধ্যে মাত্র ২৩ জনের সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া (যেমন: জ্বর, টিকা দেওয়া স্থানে লাল হাওয়া ইত্যাদি) দেখা গেছে। আর এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮৪৮ জনের। পাশাপাশি টিকার জন্য নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।

রবিবার (৭ মার্চ) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মিজানুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় টিকা নিয়েছেন এক লাখ ১৭ হাজার ৮০৪ জন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিভাগে ৩৯ হাজার ২৪৪ জন, ময়মনসিংহ বিভাগে ৪ হাজার ৩২ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ হাজার ২৫০ জন, রাজশাহী বিভাগে ১১ হাজার ৪৫ জন, রংপুর বিভাগে ৯ হাজার ৫৯০ জন, খুলনা বিভাগে ১৬ হাজার ৮৬৯ জন, বরিশাল বিভাগে ৩ হাজার ৮০৬ জন ও সিলেট বিভাগে ৪ হাজার ৩৬৪ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের তথ্য অনুসারে, গত ২৭ জানুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু করে। প্রথম দিন টিকা দেওয়া হয় ২৬ জনকে। করোনাভাইরাসের টিকাদান কার্যক্রমের দ্বিতীয় দিনে ২৮ জানুয়ারি রাজধানীর ৫টি হাসপাতালে ৫৪১ ব্যক্তিকে টিকা দেওয়া হয়। আর ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকা কার্যক্রম শুরু হয়। এদিন সারা দেশে টিকা নেন ৩১ হাজার ১৬০ জন। তাদের মধ্যে পুরুষ ২৩ হাজার ৮৫৭ জন ও নারী ৭ হাজার ৩০৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102