ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোংলায় আসছে ভারতীয় দুই যুদ্ধ জাহাজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ২৭ বার পঠিত

তিন দিনের সফরে মোংলা বন্দরে আসছে ভারতের দুটি যুদ্ধ জাহাজ। ৮ মার্চ সোমবার সকাল ১০টায় ভারত থেকে এ দুটি যুদ্ধ জাহাজ মোংলা বন্দরের ৯ নম্বর জেটি এলাকায় এসে নোঙ্গর করার কথা রয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় নৌ বাহিনীর ‘আই এন এস কুলিশ’ ও ‘সুমেদা’ নামে এ দুটি যুদ্ধ জাহাজ মোংলা নৌ ঘাঁটিতে এসে মোংলায় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করবে।

খুলনার নৌ ঘাঁটি থেকে পাঠানো আইএসপিআরের (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর) এক প্রেস বার্তায় এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বার্তায় বলা হয়েছে, জাহাজ দুটিকে স্বাগত জানানোর সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশে নৌ বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিকসহ ভারতীয় নৌ বাহিনীর জাহাজ ‘কুলিশ’ এর নেতৃত্বে আছেন কমান্ডার সঞ্জীব অগ্নিহোত্রি এবং ২০ জন কমকর্তা ও ১৩০ জন নাবিকসহ অপর যুদ্ধ জাহাজ ‘সুমেদা’র নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপাল।

এদিন সফরে থাকা ভারতীয় নৌবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু টুঙ্গিপাড়াস্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং বীর শ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধিস্থলে পুষ্পস্তাবক অর্পণ করবেন। এছাড়া মোংলা নৌ ঘাঁটিসহ খুলনার দর্শনীয় স্থান পরিদর্শনও করবেন তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102