ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইকুয়েটোরিয়াল গিনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

মধ্য আফ্রিকার দেশ ইকুয়েটোরিয়াল গিনিতে ভয়াবহ এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গিনির সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক নগরী খ্যাত বাটার একটি সামরিক ব্যারাকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। রবিবার বিকেলের এ বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত ২০ জন। আহত হয়েছে ৬ শতাধিক।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রেসিডেন্ট তেওদোরো ওবিয়াং জানিয়েছেন, ডিনামাইটের মতো বিস্ফোরক দ্রব্য অযাচিতভাবে রাখার কারণেই এই বিস্ফোরণ ঘটেছে। ১৯৪২ সাল থেকে গিনিকে শাসন করা এই প্রেসিডেন্ট আরো জানিয়েছেন এই ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৫০০ জন।

প্রেসিডেন্টের বক্তব্যের দুই ঘণ্টা পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বার্তা থেকে জানা গেছে বিস্ফোরণের ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৪২০ জন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে মন্ত্রণালয় থেকে শঙ্কা করা হয়েছে।
স্থানীয় কয়েকটি টেলিভিশনের খবরে দেখা গেছে লোকজন ধ্বংসস্তুপ থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছে। ট্রাক, পিক-আপ ও ভ্যানে করে আহতদের বাটা জেনারেল হাসপাতাল ও নুয়েভো ইনসেসো হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে আহতদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সর্বসাধারণকে রক্তদানের জন্য আহ্বান করা হচ্ছে।

যাদের হাসপাতালে নেওয়া হয়েছে তাদের মধ্যে ২০ জনের মৃত্যু হয়েছে বলে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102