ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ফরাসি ধনকুবের ও এমপি নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৫১ বার পঠিত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ফরাসি ধনকুবের ও দেশটির পার্লামেন্ট সদস্য অলিভার দাসল্ট নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রোববার (৭ মার্চ) পুলিশ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে। দেশটির স্থানীয় সময় সন্ধ্যায় নরম্যান্ডি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই এলাকায় অবকাশযাপনের জন্য তার একটি বাড়ি রয়েছে। সেখানে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলটও নিহত হয়েছেন। তারা দুজনই এই হেলিকপ্টারে ছিলেন।

দেশটির পুলিশ সূত্র থেকে জানা গেছে, তার ব্যক্তিগত একটি ল্যান্ডিং স্টেশন থেকে উড়াল দেয়ার কিছুক্ষণের মধ্যেই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তারপর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

৬৯ বছর বয়সী অলিভারের আকস্মিক মৃত্যুর ঘটনায় এক টুইটার বার্তায় শোক জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো।

তিনি বলেন, ‘দেশের স্বার্থ ও মূল্যবোধ রক্ষায় কখনও পিছিয়ে আসেননি দাসল্ট। তিনি ফ্রান্সকে ভালোবাসতেন। তার আকস্মিক মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার পরিবারের সদস্য ও প্রিয় মানুষের জন্য সমবেদনা।’

দাসাল্টের বাবা সার্জ দাসাল্ট ছিলেন ফ্রান্সের বিখ্যাত শিল্পপতি। তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানই বহুল পরিচিত রাফাল যুদ্ধবিমানের প্রস্তুতকারক। লে ফিগারো নামের একটি পত্রিকারও মালিক তাদের পরিবার।

২০০২ সালে উত্তরাঞ্চলীয় এলাকা ওইসি থেকে ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্য নির্বাচিত হন অলিভিয়ের রাফাল।

ফোর্বসের তথ্য অনুযায়ী, এই ফরাসি এমপি প্রায় ৭ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলারের মালিক ছিলেন। যা তাকে বসিয়েছিল বিশ্বের ধনীদের তালিকার ৩৬১ নম্বরে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102