ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জাটকা ধরার সময় হাতেনাতে ৯ জেলে ধরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

চাঁদপুরে অভয়াশ্রমে জাটকা ধরার সময় ৯ জেলেকে আটক করেছে নৌপুলিশ। এ সময় ৫০ হাজার মিটার জাল এবং ৬০ কেজি জাটকা এবং দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। সোমবার (৮ মার্চ) ভোরে চাঁদপুর সদর উপজেলার হরিণাঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।

নৌপুলিশ, হরিণাঘাট ফাঁড়ির ইনচার্জ গোলাম মো. নাসিম জানান, নদীতে টহল দেওয়ার সময় বেশ কয়েকটি জেলের নৌকা নৌপুলিশের নজরে পড়ে। এ সময় ধাওয়া দিয়ে ইঞ্জিনচালিত দুটি মাছ ধরার নৌকা আটক করে তারা। পরে নৌকা থেকে ৬০ কেজি জাটকা এবং ৫০ হাজার মিটার জাল জব্দ করা হয়। এ সময় মাছ ধরার অপরাধে ৯ জেলেকে আটক করা হয়।

আটক জেলেরা হলেন-শেখ সাদ্দাম হোসেন (২০), আরিফ ঢালী (২০), আনসার খান (৩৫), জাকির গাজী (২৭), হানিফ গাজী (৪০), কাদির শেখ (২৮), জসিম শেখ (২৮), আনোয়ার শেখ (২০) এবং মো. হালিম (১৯)।

নৌপুলিশের এই কর্মকর্তা আরো জানান, অভিযানের সময় মো. হালিম নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি নৌকার ইঞ্জিনের পাখার আঘাতে আহত হন।

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের প্রধান পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রমে জাটকা নিধন করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102