বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর সুপারিশ করে মতামত দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়। এ সংক্রান্ত নথি এরইমধ্যে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আজ সোমবার (৮ মার্চ) দুপুরে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের গণসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ তথ্য জানান। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার ৫ নম্বর বিশেষ আদালত।