ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরে বাড়ি পাশে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

রংপুরের বদরগঞ্জে সোয়াইন নামে ৪৮ দিনের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল সাতটার দিকে উপজেলার বানিয়াপাড়া এলাকার বাড়ির পাশের ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত সোয়াইনের বাবা হামিদুর রহমান ও মা ফরিদা বেগম।

বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার রাত নয়টার দিকে সোয়াইনের নিখোঁজের বিষয়ে পরিবার থেকেই থানায় অভিযোগ করা হয়। রাতেই পুলিশের টহল টিম ঘটনাস্থলে পৌঁছে তথ্য-উপাত্ত যাচাই ও খোঁজাখুঁজি করে।
অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে বাড়ি থেকে মাত্র একশো গজ দূরে তার মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তার বাবা-মা সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102