ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশ দলের জন্য সুখবর, খেলতে পারবেন না উইলিয়ামসন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

আগামী ২০ মার্চ থেকে মাঠের লড়াইয়ে উপনীত হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড ক্রিকেট। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। ওয়ানডে দিয়ে শুরু হবে খেলা। এই ওয়ানডে সিরিজ শুরুর আগেই বড় ধাক্কা খেল স্বাগতিক কিউইরা। পঞ্চাশ ওভারের ক্রিকেটের সিরিজটিতে খেলতে পারবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। আজ মঙ্গলবার (৯ মার্চ) ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে জানায়, কনুইয়ের ইনজুরির কারণে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন কিউই অধিনায়ক। বাম কনুইয়ের টেন্ডনে ছোট একটি চিড় ধরা পড়েছে কিউই অধিনায়কের। যা তাকে গত কয়েকদিন ধরেই বেশ ভোগাচ্ছে।

সেই ইনজুরির কারণেই ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন আর টি-টোয়েন্টি সিরিজে তার খেলার সম্ভাবনা আগেই কম ছিলো। তবে আগামী মাসে শুরু হতে যাওয়া আইপিএলের প্রথম থেকেই অংশ নিতে পারেন উইলিয়ামসন জানা গেছে। যে কারণে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তাকে পাওয়ার সম্ভাবনাক কম। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড আশা করছেন, ওয়ানডেতে না হলেও টি-টোয়েন্টি সিরিজে খেলবেন দলের নিয়মিত অধিনায়ক। কিউই কোচের ভাষ্য, ‘উইলিয়ামসন দেশের জন্য খেলতে ভালোবাসে। তাই তার জন্য সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সহজ ছিল না।

সম্পূর্ণ বিশ্রামের পর ব্যাট হাতে ফিরতে প্রায় ১০-১২ দিন লেগে যাবে উইলিয়ামসনের। তার জায়গায় সুযোগ পেতে পারেন বাঁহাতি ব্যাটসম্যান ডেভন কনওয়ে। আর অধিনায়কত্বের ভার পড়তে পারে টম লাথামের কাঁধে। নিউজিল্যান্ড-বাংলাদেশের তিন ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে ২০ মার্চ, ডানেডিনে।

আগামী বৃহস্পতিবার ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করবে নিউজিল্যান্ড। স্বাগতিক নিউজিল্যান্ড ও সফরকারী বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২০ মার্চ। এরপর সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে যথাক্রমে অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ মার্চ। ওয়ানডে সিরিজ শেষ হলে দুই দল খেলবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ২৮ মার্চ যে লড়াইয়ের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এদিকে সিরিজের দ্বিতীয় এবং তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ মার্চ এবং ১ এপ্রিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102