ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হরিণ দিয়ে ভূরিভোজ, ফাঁড়ির ইনচার্জ বরখাস্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

পশ্চিম সুন্দরবন থেকে হরিণ শিকার করে ভূরিভোজ করার অভিযোগে সাতক্ষীরা রেঞ্চের নোটাবেঁকী ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল বাহারামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত সোমবার (১ মার্চ) খুলনা বিভাগীয় বন সংরক্ষক ড. আবু নাসের মহসিন হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্চের কর্মকর্তা আবুল হাসান জানান, ফাঁড়িতে হরিণ ধরা হয়েছে কিনা এ বিষয়ে বিভাগীয় বন কার্যালয়ের পক্ষ থেকে আমাকে তদন্তভার দেয়া হয়। তদন্ত করে আমি প্রতিবেদন জমা দিয়েছি। জমা দেওয়ার পর ১ মার্চ ফাঁড়ির ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়।

তিনি বলেন, গত মাসে ওই ফাঁড়িতে দেওয়া নিরাপত্তা বেষ্টনী জালে সুন্দরবনের একটি হরিণ আটকা পড়ে। এরপর হরিণটিকে ধরে ফাঁড়িতে জবাই করা হয়। এর বেশি কিছু বলেননি তিনি।

জানা গেছে, নোটাবেঁকী অভয়ারণ্য এলাকায় ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল বাহারামের পরিচিত ও নিকট আত্মীয়রা বেড়াতে আসেন। এ সময় হরিণ শিকার করে তাদের আতিথেয়তা করা হয়। ঘটনাটি কেন্দ্রের দায়িত্বে থাকা বোটম্যান ফজলুল হক গোপনে মোবাইল ফোনে ধারণ করে বভাগীয় বন সংরক্ষকের দফতরে পাঠান। এরপর শুরু হয় ঘটনার তদন্ত।

এ অভিযোগের বিষয়ে নোটাবেঁকী ফাঁড়ির ইনচার্জ আব্দুল্লাহ আল বাহারাম বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। মিথ্যা অভিযোগ তুলে আমাকে বরখাস্ত করা হয়েছে। বন কর্মীদের অভ্যন্তরীণ গ্রুপিংয়ের কারণে আমাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হচ্ছে।

ঘটনার বিষয়ে খুলনা বিভাগীয় বন সংরক্ষক ড. আবু নাসের মহসিন হোসেন বলেন, গত ২ ফেব্রুয়ারি নোটাবেঁকী ফাঁড়িতে হরিণ শিকার করে জবাই করা হয়েছে। এই ঘটনায় জড়িত ফাঁড়ির ইনচার্জ। ঘটনার সত্যতা পাওয়ায় ফাঁড়ির ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে অন্য কারও বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কেবল অপরাধ প্রমাণ হলে তাকে শাস্তির আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102