ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছোটভাই খুনের একদিন পর আমগাছে ঝুলন্ত বড়ভাইয়ের লাশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরার পাটকেলঘাটায় ছোটভাইকে হত্যার ঘটনায় একদিন পর অভিযুক্ত বড়ভাই শাহজাহান মল্লিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শাহজাহান মল্লিক তালা উপজেলার জগদানন্দকাটি গ্রামের মজিদ মল্লিকের ছেলে। এর আগে গত রোববার রাত ৯টার দিকে বড়ভাই শাহজাহান মল্লিকের ধারালো অস্ত্রের আঘাতে খুন হন ছোটভাই মনতাজ মল্লিক (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে কলারোয়া থানার ওসি খায়রুল কবীর জানান, রোববার রাতে ছোটভাই মনতাজ মল্লিককে হত্যার পর থেকে শাজাহান পলাতক ছিলেন। এর একদিন পর আজ সকালে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো বাটরা গ্রামের একটি বাগানের আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। নিহত শাহজাহান মল্লিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাটকেলঘাটা থানার ওসি ওয়াহিদ মোরশেদ জানান, রোববার রাতে ছোটভাই মনতাজ মল্লিক মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় বড়ভাই শাহজাহান মল্লিক কয়েকজনকে সঙ্গে নিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102