ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছোট ভাইয়ের বিরুদ্ধে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নরসিংদীর মাধবদীতে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছোট ভাইর বিরুদ্ধে। এই হত্যাকাণ্ডের ৮ দিন পর পুতে রাখা মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে মাটি খুঁড়ে নিহত সোহাগের মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ।

নরসিংদীর মাধবদীর মহিষাশুরা ইউনিয়নের দাইরের পার গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মাধবদী থানার দাইরের পাড় গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা এবং ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, ২ মার্চ রাতে নিহত সোহাগ নেশা জাতীয় দ্রব্য পান করে বাড়িতে আসে। ওই সময় সোহাগ তার মা’র সাথে রাগারাগি ও গালিগালাজ করে। এক পর্যায়ে সোহাগ উত্তেজিত হয়ে তার মাকে মারধোর করতে থাকে। এতে তার বাবা বাধা দেয়ার চেষ্টা করলে তাকেও মারধোর করে। এক পর্যায়ে ছোট ভাইয়ের স্ত্রীকে শ্লীলতা হানির চেষ্টাও করে সোহাগ। এ সময় ছোট ভাই জহিরুল ক্রিকেট ব্যাট দিয়ে সোহাগের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনা চাপা দিতে নিহতের লাশ বাড়ির পাশে একটি পুকুর পাড়ে মাটি চাপা দিয়ে লাশ গুম করে রাখা হয়।

এদিকে সোহাগকে দেখতে না পেয়ে স্থানীয় লোকজন ৯৯৯ ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে মাধবদী থানা পুলিশ ঘটনার তদন্ত শুরু করেন। এরই মধ্যে মাধবদী থানা পুলিশ নিহতের ছোট ভাইদের দুই স্ত্রীকে আটক করে। পরে তাদের দেয়া তথ্যে সোহাগের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102