ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খোঁজ মিললো বাস থেকে ফেলে দেয়া সেই নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

গত দুইদিন ধরে খোঁজাখুজির পর অবশেষে পাওয়া গেছে এন মল্লিক পরিবহনের বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া বাকপ্রতিবন্ধী ওই নারীকে।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে ঢাকার নবাবগঞ্জের টিকরপুর এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই নারীর নাম মিষ্টি ওরফে শিল্পী। সে ঢাকার কামরাঙ্গীরচরের জাউলাহাটির মতলব খানের মেয়ে। তার স্বামীর নাম আমির হোসেন মোল্লা।

নবাবগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত রোববার (৭ মার্চ) সকালে নবাবগঞ্জ-ঢাকা সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে বাকপ্রতিবন্ধী ওই নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ভিডিও ফেসবুকে ভাইরাল হলে জনগণের মধ্যে ব্যাপক জনরোষের সৃষ্টি হয়। এরপরই আইনশৃঙ্খলা বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য মেয়েটির সন্ধান করতে থাকেন।

অবশেষে আজ মঙ্গলবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সিরাজুল ইসলাম শেখ উপজেলার টিকরপুর থেকে বাকপ্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

এর আগে এন মল্লিক বাসটির চালক মো. সবুজ (২৫) ও হেলপার নাহিদ (১৯)কে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

ভিডিওতে দেখা যায়, সড়কে চলাচলকারী এন মল্লিক পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৩-১৫২১) শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাস থেকে হঠাৎ করে এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়। এই ঘটনা চোখের সামনে দেখে হতবাক হয়ে যায় আশপাশের লোকজন।

তারা আঘাতপ্রাপ্ত ওই নারীকে প্রাথমিকভাবে টেনে তুলে তাকে সুস্থ করার চেষ্টা করেন। কথা বলার চেষ্টা করেন ওই নারীর সাথে। আহত ওই নারী ইশারায় জানান তিনি কথা বলতে পারেন না। পরে তাঁর হাতে একটি কলম দেয়া দেয়া হলে পুরো ঘটনা লিখে জানান তিনি।

ওই নারী লেখেন, “বাসটি থেকে কোনাখোলা থেকে উঠাইছে, ভাড়া নাই, এন মল্লিক আমার থেকে কোনওদিন ভাড়া নেয় না, কিন্তু ওরা ভাড়া চায়, দিতে না পারায় এমন ব্যবহার!”

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102