ads
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাগল চুরির ঘটনায় জড়িত নন, দাবী সাবেক ছাত্রলীগ নেতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

মাদারীপুরে প্রাইভেটকারে ছাগল চুরির ঘটনায় জড়িত নন দাবী করে সংবাদ সম্মেলন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তুহিন দর্জি।

সোমবার (০৮ মার্চ) সন্ধ্যায় শহরের ইটেরপুল এলাকায় নিজ বাসভবন প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে তিনি এই বিষয়টি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে ছাগল চুরির ঘটনার মামলার বাদী ও অন্য আসামিরাও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে তুহিন দর্জি দাবী করেন, রাজনৈতিক প্রতিপক্ষ ছাগল চুরির ঘটনায় তাকে ফাঁসিয়ে মামলায় আসামি করতে বাদীকে চাপ প্রয়োগ করেছেন। আসামির তালিকায় তার নাম না দিতে চাইলেও অন্য একটি মহলের কারণে তাকে আসামি করা হয়েছে।

তবে তুহিন দর্জি জানান, অন্য কয়েকজন দুষ্টুমি করে একটি ছাগল নিয়ে যাবার চেষ্টা করে। বিষয়টি বুঝতে পেরে সেই চুরি করা ছাগল মালিকের কাছে ফিরিয়ে দেয়ার সময় পুলিশ তাকে আটক করে। পরে বিষয়টি নিয়ে নানা দিক থেকে আপত্তিকর কথাবার্তা ছড়িয়ে পড়ে।

নিজেকে নির্দোষ দাবী করে তুহিন দর্জি বলেন, মূলত সম্মানহানি করার জন্যই ষড়যন্ত্র করে এ কাজ করা হয়েছে। যে হাস্যকর মামলায় ফাঁসানো হয়েছে তা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে ছাত্রলীগের হারানো পদ ফিরে পাবার দাবী জানিয়েছেন তিনি।

প্রসঙ্গত, গত ০৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পখিরা এলাকায় ছাগল চুরির ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকার থেকে চুরি হওয়া ছাগল উদ্ধার করে পুলিশ। ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে তুহিন দর্জি ও তার চার সহযোগী জুবায়ের হাওলাদার, রানা বেপারী, রবিউল ইসলাম ও মাহবুব তালুকদারকেও আটক করে পুলিশ। এ ঘটনায় সদর মডেল থানায় ছাগল চুরির অভিযোগ এনে ৫ জনের নামে লোকমান মালোত নামে এক কৃষক মামলা দায়ের করেন।

পরদিন শুক্রবার বিকেলে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আসামিদের হাজির করা হলে বিচারক সাইদুর রহমান ৫ জনকেই কারাগারে পাঠানো নির্দেশ দেন।

এদিকে এ ঘটনায় তুহিন দর্জিকে জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ। তুহিন দর্জি শহরের ইটেরপুল এলাকার ও জেলা ইমারত শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সদর ঘটমাঝি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির দর্জির ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102