ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বান্দরবানের থানচিতে সাড়ে ৩ কোটি টাকার আফিমসহ গ্রেফতার ১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত
ফাইল ছবি

বান্দরবানের থানচিতে ৩ কোটি ৫০ লাখ টাকা মূল্যমানের আফিমসহ ল্যাংড়া ম্রো নামে এক পাহাড়িকে গ্রেফতার করেছে বিজিবি ও র‌্যাবের সদস্যরা।

মঙ্গলবার (৯ মার্চ) দুপুরে আড়াইটার দিকে উপজেলার বটতলা নামক স্থান থেকে আফিমসহ তাকে গ্রেফতার করা হয়। ল্যাংড়া থানচি উপজেলার ২ নম্বর তিন্দু ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রেম্বু পাড়ার রেতং ম্রোর ছেলে।

বান্দরবান বিজিবি হেডকোয়াটার্সের মেজর মো. এখলাছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানচি বাজার সংলগ্ন বটতলা নামক স্থানে অভিযান চালানো হয়। আফিম বিক্রির সময় ল্যাংড়া ম্রোকে আটক করা হয়। তার কাছ থেকে ১১ প্যাকেট আফিম পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা।

মেজর এখলাছুর আরও জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। মাদকসহ তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, মাদকসহ ল্যাংড়া ম্রোকে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102