ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই; কাদের মির্জা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর ক্ষোভ প্রকাশ করে ছোট ভাই কাদের মির্জা বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আমি রাজাকারের সন্তান নই। আপনি পদ-পদবির জন্য মেনে নিতে পারেন, আমি মেনে নেব না।’

মঙ্গলবার (৯ মার্চ) সকালে বসুরহাটে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বসুরহাটের চলমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তিনি বলেন, ‘আমার রাজনীতির উৎসাহদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দুই রত্ন সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুল। এরা দেশকে ভালোবাসেন। আমি তাদেরই অনুসরণ করি।’

তিনি আরও বলেন, ‘আমি মুজিব শতবর্ষ পালনের জন্য মেলা ও সাংস্কৃতিক মঞ্চ করেছি। বাদল-রাহাতের নেতৃত্বে সোমবার (৮ মার্চ) রাতে অস্ত্রধারীরা সেটা ভেঙে দিয়েছে। তারা সিসি ক্যামেরা ভেঙেছে, অস্ত্র হাতে দোকান-অফিস ভাংচুর করেছে।’

কাদের মির্জা অভিযোগ করে বলেন, ‘সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনায় দুজনকে আটক করা হলেও একজনকে ছেড়ে দিয়েছে। এ হত্যাকাণ্ডকে কেউ কেউ ভিন্নখাতে প্রবাহিত করার ষড়যন্ত্র করছে। জজ মিয়া নাটকের ষড়যন্ত্র চলছে। আমি সেটা মানবো না।’

তিনি দাবি করেন, ‘সাংবাদিক মুজাক্কির হত্যার ঘটনা এনএসআই/ডিজিএফআই দিয়ে তদন্ত করতে হবে। তা নাহলে ঢাকা থেকে বিচার বিভাগীয় তদন্তের ব্যবস্থা করতে হবে। অন্যথায় এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হলে আমি জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তুলবো।’

কাদের মির্জা বলেন, ‘কোম্পানীগঞ্জে আওয়ামী রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকলেও একটি পক্ষ প্রশাসনের ছত্রচ্ছায়ায় নানা অপকর্ম করে যাচ্ছে। আমাকে আমার নেত্রী (শেখ হাসিনা) বলেছেন, তুমি চুপ থাক, আমি বিষয়টা দেখছি। এজন্য আমি কোনো কর্মসূচি দেইনি। ৭ মার্চের অনুষ্ঠান শুধু ফুল দিয়ে কর্মসূচি শেষ করেছি।’

সংবাদ সম্মেলনে কাদের মির্জার অনুসারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইস্কান্দার হায়দার চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মো. ইউনুস, পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক লুৎফুর রহমান মিন্টু, ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন
# জাগো নিউজ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102