ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইয়াবা দিয়ে ফাঁসিয়ে যুবককে নির্যাতন মাদক কর্মকর্তার!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

বরিশালে এক যুবককে আটকের পর হাতকড়া পড়িয়ে হাতে ইয়াবা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। ইয়াবা দিয়ে নির্যাতন করে ফাঁসানোর অভিযোগ করেছেন ভুক্তভোগী যুবক নগরীর কাউনিয়া বিসিক রোডের বেগের বাড়ির মো. মারুফ শিকদার (২০)। এ ঘটনা তদন্ত করে অভিযুক্ত কর্মকর্তার বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

তবে ইয়াবা দিয়ে ফাঁসানো কিংবা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। অপরদিকে অভিযোগ তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সংস্থার অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।

সম্প্রতি বরিশালে একটি ভিডিও ফাঁস হয়। ওই ভিডিওতে দেখা যায়, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের অফিস কক্ষে হ্যান্ডকাফ পরিহিত এক যুবককের হাতে ৫ পিস ইয়াবা দিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হচ্ছে। মাদকের কথা স্বীকার না করায় তাকে মারধর করা হয়। এ সময় নির্যাতিত যুবক পানি পান করতে চাইলেও পানি না দিয়ে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা হয়। লাঠি হাতে পরিদর্শক মালেক নির্যাতন করেন ওই যুবককে। এমন একটি গোপন ভিডিও এসেছে এই প্রতিবেদকের হাতে।

গত ২২ সেপ্টেম্বর রাত ৮টার দিকে মারুফ শিকদার নামে ওই যুবককে আটক করা হয় নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে। তার কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার হয়েছে অভিযোগ করে ওই রাতেই নগরীর কাউনিয়া থানায় একটি মামলা করেন পরিদর্শক আব্দুল মালেক। ওই মামলায় ১৭ দিন হাজতবাসের পর কারাগার থেকে মুক্ত হলেও ফের হয়রানির আশঙ্কায় ওই কর্মকর্তার বিচার চাইতে ভয় পাচ্ছেন তিনি। তবে তার কাছে ইয়াবা পাওয়ার কথা অস্বীকার করে মারুফ তাকে নির্যাতনের অভিযোগ করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদারের বিরুদ্ধে।

স্থানীয় বাসিন্দা মো. মিজানুর রহমান জানান, মারুফের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টার অভিযোগ কখনও শোনেননি তারা। মারুফকে অন্যায়ভাবে মাদক দিয়ে ফাঁসানো এবং নির্যাতনের ঘটনা তদন্ত করে অভিযুক্তের কঠোর বিচার দাবি করেন তিনিসহ স্থানীয়রা।

এদিকে নগরীর কাউনিয়া বিসিক রোড থেকে গত ২২ সেপ্টেম্বর প্রত্যক্ষদর্শীদের উপস্থিতিতে ইয়াবাসহ মারুফ শিকদার নামে ওই যুবককে আটক করা হয়েছে বলে দাবি করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক তালুকদার। তাকে কোন ধরনের নির্যাতন কিংবা ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু বলেন, মাদক দিয়ে কাউকে ফাঁসানো এবং নির্যাতন করা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজ নয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কোন টর্চার সেল নয়। যিনি নির্যাতন করেছেন দায় তার নিজের। এই দায় সংস্থা নেবে না। এ ঘটনা তদন্ত করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যথাযথ ব্যবস্থা নিচ্ছে বলে জানান অতিরিক্ত পরিচালক পরিতোষ কুমার কুন্ডু।

দিনমজুর বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে মারুফ ছোট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102