ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাড়ি থেকে ডেকে নিয়ে ১০ বছরের অন্ধ শিশুকে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

গাইবান্ধায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে দশ বছর বয়সী অন্ধ এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাশবিক নির্যাতনের শিকার শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ির পাশে ফেলে যায় অভিযুক্তরা। পরে অসহায় দিনমজুর বাবা-মা শিশুটিকে জেলা হাসপাতালে ভর্তি করেছেন।

নির্যাতনের শিকার ওই শিশু জানায়, সোমবার বিকেলে ফুফু তার শাশুড়ি নুরজাহানের হাতে তাকে তুলে দেয়। দাদী নুরজাহান ফুলছড়ির কেতকির হাটে সবুজ নামে এক যুবকের হাতে তুলে দেয়। এরপর শিশুটির ওপর পাশবিক নির্যাতন চালায় সবুজ। রাতে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে সদরের মধ্যধানঘড়ায় তার বাড়ির পাশে রেখে যায় নুরজাহান।

শিশু ও তার পরিবারের অসহায়ত্ব দেখে উদ্বেগ প্রকাশ করেন হাসপাতালে চিকিৎসাধীন অন্য রোগীরা।

এ ঘটনায় দিনমজুর পরিবারের পক্ষ থেকে থানায় কোন মামলা হয়নি। তবে নির্যাতিতা শিশুটির মা এ ঘটনার বিচার দাবি করেছেন।

নির্যাতিতার পরীক্ষা-নিরীক্ষার প্রস্ততি চলছে বলে জানান গাইবান্ধা জেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুজন পাল।

পুলিশকে সউদ্যোগী হয়ে মামলা করার দাবি জানিয়েছেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি নিলুফার ইয়াসমীন শিল্পী।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102