ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানি আটকে দেওয়ার হুমকি ইইউ’র

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪২ বার পঠিত

চাহিদামতো টিকা সরবরাহ না করলে প্রয়োজনে অ্যাস্ট্রাজেনেকাকে টিকা রপ্তানির ক্ষেত্রে বাধা দেবে ইইউ। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ফন ডেয়ার লাইয়েন এমন হুশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, গত সপ্তাহে ইতালি যেভাবে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অস্ট্রেলিয়ায় রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল, ইইউ সেটি পূর্ণ সমর্থন করে। ভবিষ্যতে প্রয়োজনে এমন কাজ আবার করা হবে।

কারণ হলো- অ্যাস্ট্রাজেনেকা যে পরিমাণ টিকা ইউরোপীয় ইউনিয়নকে দেবে বলেছিল, বাস্তবে তারা সেই প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। ফলে এবার টিকা দেওয়ার ক্ষেত্রে ইউরোপকে অগ্রাধিকার দিতে হবে।

মার্কিন-সুইস সংস্থা অ্যাস্ট্রাজেনেকার ইতালিতে একটি কারখানা আছে। গত সপ্তাহে সেখান থেকে অস্ট্রেলিয়ায় আড়াই লাখ টিকা পাঠানো হচ্ছিল। কিন্তু ইতালির সরকার তা আটকে দেয়।

ইউরোপীয় আইন অনুযায়ী ইইউ অন্তর্ভূক্ত কোনো দেশ এ কাজ করতে পারে। তবে তার আগে ইইউ-র কাছ থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েই ইতালি ওই কাজ করেছিল।

এ প্রসঙ্গে সোমবার উরসুলা জানান, ইতালি যা করেছে, তাতে কোনো ভুল নেই। প্রয়োজনে ইউরোপীয় ইউনিয়নের অন্য দেশগুলিও একই কাজ করতে পারে।

উরসুলার মতে, এই বছরের প্রথম কোয়ার্টারে অ্যাস্ট্রাজেনেকা মাত্র দশ শতাংশ টিকা দিতে পেরেছে ইইউ-কে। ইউরোপীয় ইউনিয়নের দাবি, মার্চের মধ্যে ইউরোপকে ১০০ মিলিয়ন টিকা দেয়ার কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার। কিন্তু বাস্তবে তারা দিতে পেরেছে মাত্র দশ মিলিয়ন। দ্বিতীয় কোয়ার্টারেও তারা মাত্র পঞ্চাশ শতাংশ ভ্যাকসিন দিতে পারবে বলে জানিয়েছে। ইইউ-র বক্তব্য, এবার অ্যাস্ট্রাজেনেকাকে অগ্রাধিকার দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে ভ্যাকসিন দিতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102