ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাইডেনের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৪৩ বার পঠিত

ক্ষমতায় আসার কয়েক মাসের মধ্যেই বিতর্কের মুখে পড়লেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তার নামে সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্য মামলা করেছে। বাইডেন প্রশাসনের জলবায়ু সংক্রান্ত এক নির্বাহী আদেশের কারণে অর্থনৈতিক ক্ষতি হতে পারে দেশটিতে। এ কারণে গত সোমবার দায়ের করা হয়েছে মামলাটি।

সোমবার (৮ মার্চ) ইউএসএ টুডে’র প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে মামলা সম্পর্কে বলা হয়েছে, মিসৌরির অ্যাটর্নি জেনারেল এরিক শ্মিট-এর নেতৃত্বে এ মামলায় তার সঙ্গে আরও রয়েছেন আরকানসাস, অ্যারিজোনা, ইন্ডিয়ানা, কানসাস, মন্টানা, নেব্রাস্কা, ওহিও, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা, টেনেসি ও উটাহ অঙ্গরাজ্যের অ্যাটর্নিরা।

মামলার অভিযোগ ও শ্মিটের দাবিতে বলা হয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু সংকট থেকে মুক্তি পেতে কার্বন, মিথেন ও নাইট্রাস অক্সাইডের মূল্য নির্ধারণে বাইডেনের কোনও অধিকার নেই। এসব নীতিনির্ধারক সংস্থাগুলোর কাজ। গ্রিনহাউজ ব্যবহারেও সামাজিক ব্যয়ের অংক নির্ধারণ করেছেন। এতে করে মিসৌরির উৎপাদন ব্যবস্থা এবং কৃষিখাতে ব্যাপক ক্ষতি হবে। এমনটা হলে কয়েক প্রজন্ম ধরে এখানে বসবাস ও কাজ করা ব্যক্তিরা রাস্তায় বসবে।

এছাড়াও দাবিতে বলা হয়েছে, বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তের ফলে গাড়ি, বাড়ি, রেফ্রিজারেটর, মুদিপণ্য ও বৈদ্যুতিক বিলেও প্রভাব পড়তে শুরু করবে। এমনকি আগামী কয়েক দশক পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে অপ্রত্যাশিত কোটি কোটি ডলার ক্ষতি হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102