কঙ্গোর দক্ষিণ কিভু প্রদেশে স্বর্ণের পাহাড়ের সন্ধান মিলায় খননকার্য নিষিদ্ধ করলো কঙ্গো সরকার। স্বর্ণের পাহাড়ের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা অনেকেই পাহাড় খুঁড়ে স্বর্ণ নিয়ে যাচ্ছেন।
পাহাড়ে মানুষ ভিড় জমাচ্ছেন। গ্রামবাসী পাহাড় খুঁড়ে স্বর্ণ বাড়িতে নিয়ে যাচ্ছেন। অনেকে আবার ধুলো ঝেড়ে স্বর্ণ বের করার চেষ্টা করছেন।
স্বর্ণের পাহাড়েরর বিষয়ে দক্ষিণ কিভু প্রদেশের মন্ত্রী ভেনান্ত বুরুমি মুহিগিরওয়া বলেন, দক্ষিণ কিভু প্রদেশের রাজধানী বুকাভু থেকে ৫০ কিলোমিটার দূরে লুহিহি অঞ্চলে সোনার সন্ধান পাওয়ার পর থেকেই বহু মানুষ সেখানে গিয়ে মাটি খুঁড়ে সোনা বের করা শুরু করেন। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে ওই গ্রামে সব ধরনের খননকার্য নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আগামীতে যথাযথ নিয়ম অনুরসণ করে স্বর্ণ উত্তোলনের কাজ করা হবে বলে জানান মন্ত্রী ভেনান্ত বুরুমি।