লালমনিরহাটের কালীগঞ্জে পাতানো ছেলের বউকে নিয়ে পালিয়েছেন শ্বশুর। উপজেলার দলগ্রাম ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এতে ওই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
সোমবার রাতে স্বামী হৃষিকেশ অধিকারী কালীগঞ্জ থানায় স্ত্রীকে অপহরণের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় গৃহবধূ সুখী রানীকে নিয়ে পালিয়ে যান শ্বশুর প্রদীপ কুমার।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৫ বছর আগে হৃষিকেশ অধিকারীর সঙ্গে সুখী রানীর বিয়ে হয়। পরে তাদের একটি পুত্র সন্তানও হয়। বিয়ের পর তিন-চার বছর তাদের সংসার সুখেই কাটে। তবে সম্প্রতি প্রদীপ কুমারের সঙ্গে সুখীর পরকীয়ার সম্পর্ক তৈরি হয়।
এ বিষয়ে সুখীর স্বামী হৃষিকেশ বলেন, প্রদীপ আমাকে ছেলে বানায়। এরপর তিনি আমার বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। তিনি এমন সর্বনাশ করবেন তা আমি বুঝতে পারিনি। এখন আমার এক বছরের শিশুকে নিয়ে আমি কী করব?
কালীগঞ্জ থানার ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, অভিযোগ পেয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।