ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যে সমঅধিকারের অবনতি, ফিরে যাচ্ছে ৭০-এর দশকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

যুক্তরাজ্যের ঘরে বাইরে নারী-পুরুষের সমঅধিকারের অবস্থা দিন দিন খারাপ হয়ে ১৯৭০-এর দশকে ফিরে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নারীরা। সাম্প্রতিক একটি বিশেষ জরিপে এমন তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান এ কথা জানায়।

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে যুক্তরাজ্যের মামসনেট অনলাইন জরিপে দেখা যায়, সন্তানদের ঘরোয়া শিক্ষণ ও গৃহস্থালির কাজ-কারবার সেরে দেশটির নারীদের অনেকে কর্মক্ষেত্রে নিগৃহীত হচ্ছেন। চাকরিচ্যুতি ও বাধ্যতামূলক ছুটির সম্মুখীনও হতে হচ্ছে।

মহামারি করোনাভাইরাসের সময়ে নারীদের সামাজিক অধিকার অবস্থার অবনতি ঘটেছে বলেও জরিপে জানা গেছে।

তিন-চতুর্থাংশ নারী বলেছেন, লকডাউন চলাকালে তাদের স্বামী বা সঙ্গীদের কাজকর্ম অনেক সহজ হয়ে গিয়েছিল। জরিপে অংশ নেওয়া পাঁচজনের একজন মা বলেছেন, করোনাকালে বাসায় কাজের চাপ থাকায় অফিসে কর্মঘণ্টা কমিয়ে নিতে হয়েছিল তাদের।

এ ছাড়া যুক্তরাজ্যের এক-তৃতীয়াংশ নারী জানিয়েছেন, তাদের কর্মজীবন যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের স্বামী বা সঙ্গীর বেলায় ততটা ঘটেনি।

মামসনেটের প্রতিষ্ঠাতা জাস্টিন রবার্টস গার্ডিয়ানকে বলেছেন, ‘জরিপে মহামারির সময় পুরুষের তুলনায় নারীর সমঅধিকারের অবস্থা কতটা বাজে হয়েছে তার বাস্তব চিত্র ফুটে উঠেছে। নারীরা সত্যিকার অর্থেই তালমেলাতে হিমশিম খাচ্ছে।’

ঘরোয়া কাজের মধ্যে নারী কোন কাজগুলো বেশি করছে, কী পরিমাণে করছে তা-ও জানা গেছে এই জরিপে। জরিপে অংশ নেওয়াদের ৭৩ শতাংশ নারী জানিয়েছেন, মহামারিকালে পরিবারের সদস্যদের কাপড় পরিস্কারের পুরো অথবা প্রায় পুরোটাই করেছেন তারা। ৬২ শতাংশ বলেছেন, খাদ্য-খাবার কেনাকাটার সব সারতে হয়েছে তাদের। আর ৬১ শতাংশ জানিয়েছেন, মোছামুছি ও পরিচ্ছন্নতামূলক কাজের পুরোটা করেছেন তারা।

তবে আশার কথা হলো, মহামারিকালে পারিবারিক সম্পর্ক বেড়েছে বলে জানিয়েছেন ৬৩ শতাংশ নারী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102