ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজার হাতে চাচা খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

চট্টগ্রামের পটিয়া উপজেলার কুমুমপুরা পান্না পাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে চাচা আবুল কালাম (৫০) খুন হয়েছেন। এ ঘটনায় আবুল কালামের স্ত্রী ফাতেমা আক্তার (৩৫) আহত হন।

বুধবার (১০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে শফি মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে বলে ঢাকা পোস্টেক নিশ্চিত করেছেন পটিয়া থানার এস আই মোক্তার হোসেন ভূইয়া।

ঘটনাস্থল পরিদর্শন শেষে এসআই মোক্তার হোসেন বলেন, ‌‘নিহত আবুল কালাম পানের ব্যবসা করেন। সকালে রাস্তার ওপর পানের ঝুড়ি রাখেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় নিহতের আপন ভাই আবু মুসার ছেলে মোবারক হোসেন সৌরভ (১৮) তা লাথি দিয়ে ফেলে দেয়। এই ঘটনায় নিহতের স্ত্রী প্রতিবাদ করেন। এরপর কথা কাটাকাটির একপর্যায়ে আবুল কালাম ঘর থেকে লাঠি নিয়ে এসে ভাতিজা সৌরভকে তাড়া করে। সৌরভ দৌড়ে চলে গেলে আবুল কালাম ঘরে ফিরে যেতে থাকে। এ সময় সৌরভ ছুরি নিয়ে এসে চাচা আবুল কালামের পেটে ও বুকে ছুরি দিয়ে আঘাত করে। এসময় আবুল কালামের স্ত্রী তাকে বাঁচাতে আসলে তাকেও ছুরিকাঘাত করে সৌরভ।

তিনি বলেন, পরে স্থানীয়রা দুইজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। ঘটনার পরপরই অভিযুক্তরা বাড়ি ছেলে পালিয়ে গেছে। এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আলাউদ্দীন তালুকদার বলেন, বেলা পৌনে ১১টার দিকে আবুল কালামকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, আহত ফাতেমা আক্তারের অবস্থা গুরুতর। চমেক হাসপাতালের চিকিৎসাধীন। আর নিহতের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। নিহত আবুল কালাম পান্না পাড়ার শফি মেম্বার বাড়ির আহমেদ জালালের ছেলে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102